,

ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির ১৯তম জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। একে বলা হচ্ছে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এবার ভোটার সংখ্যা ৬ কোটি ১৫ লাখ। সর্বশেষ জনমত জরিপ বলছে, এ নির্বাচনেও জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে যাচ্ছেন আঙ্গেলা ম্যার্কেল।

এ নির্বাচনে ভোটাররা প্রত্যেকে দুটি করে ভোট দিতে পারবেন – একটি ভোট স্থানীয় প্রার্থীকে এবং অপরটি কোনো একটি দলকে। কোনো দল মোট ভোটের ৫ শতাংশ ভোট না পেলে সেই দলের সংসদে যাওয়ার সুযোগ নেই। জার্মান পার্লামেন্টে ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টি আসনে সরাসরি নির্বাচন হবে, আর বাকি ২৯৯টি আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের তৈরি করা প্রার্থী তালিকা থেকে সংসদ সদস্য হবেন।

সাপ্তাহিক ছুটির দিন রবিবারে নির্বাচন হওয়াই জার্মানির রেওয়াজ। সে দেশের নির্বাচন আইন অনুযায় নির্বাচন ব্যবস্থাপনার দায়িত্ব হলো নির্বাচন প্রশাসনের। নির্বাচন প্রশাসন ছয় সপ্তাহ আগেই নির্বাচনী এলাকার নাম, ভোটকেন্দ্রের ঠিকানা ও ভোট দেওয়ার সময়সহ কার্ড ভোটারদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ভোটাররা তাঁদের কাছে পাঠানো নির্বাচনী কার্ড ও পরিচয়পত্র নির্বাচনী স্বেচ্ছাসেবীদের দেখিয়ে ভোট দিতে পারবেন।

জার্মানির বর্তমান চ্যান্সেলর ও ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের (সিডিইউ) নেতা আঙ্গেলা ম্যার্কেল এবারও তাঁর দলের চ্যান্সেলর প্রার্থী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সামাজিক গণতন্ত্রী দলের (এসপিডি) নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সভাপতি মার্টিন শুলৎস। তবে এর বাইরে রয়েছে পরিবেশবাদী সবুজ দল, মুক্ত গণতন্ত্রী দল (এফডিপি), বাম দল এবং কট্টর ডানপন্থি দল এএফডি। এবারের নির্বাচনে মোট ৬৫টি দল অংশ নিচ্ছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ক্ষমতাসীন জোট সরকারের বড় শরিক দল সিডিইউ পেতে যাচ্ছে ৩৬ শতাংশ ভোট, এসপিডি ২২ শতাংশ আর কট্টর ডানপন্থি দল এএফডি পেতে যাচ্ছে ১০ শতাংশ ভোট। ইসলাম, শরণার্থী ও অভিবাসীবিরোধী জার্মানির জন্য বিকল্প বা অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড নামের দলটি এবারের পার্লামেন্টে ভোট প্রাপ্তির শতাংশ হিসাবে ৭০ আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। এবারই হয়তো প্রথম নির্বাচিত দলকে ছয় দল নিয়ে পার্লামেন্ট গঠন করতে হতে পারে।

ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোটগণনা শুরু হবে এবং খুব দ্রুতই প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে। এবারের জাতীয় নির্বাচনটি জার্মানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখন পর্যন্ত প্রাদেশিক নির্বাচনের ফল এবং নির্বাচনী জরিপ থেকে যা দেখা গেছে তা থেকে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই হয়তো প্রথম নির্বাচিত দলকে ছয় দল নিয়ে পার্লামেন্ট গঠন করতে হতে পারে। এমনটা যদি হয়, তবে বর্তমানে যে ধরনের জোট সরকার রয়েছে তার কাঠামো ব্যাপকভাবে পাল্টে ফেলতে হবে। সূত্র ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল