,

রোহিঙ্গা দমননীতির বিরুদ্ধে মুখ খুলল সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের দমননীতির নিন্দা জানিয়েছে সৌদি আরব।

শনিবার জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের তার দেয়া ভাষণে দমননীতির কঠোর সমালোচনা করেন। খবর রয়টার্সের।

সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, আমার দেশ মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন ও জোরপূর্বক অবরুদ্ধকরণের নীতির প্রতি গভীরভাবে উদ্বিগ্ন এবং এর নিন্দা জানাচ্ছে।

রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ সরব হলেও এতদিন মুখ বন্ধ করে ছিল ইসলামের জন্মভূমি বলে পরিচিত সৌদি আরব।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে কয়েক হাজার রোহিঙ্গা। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল