,

পাকিস্তান শুধুই সন্ত্রাস ছড়ায় : সুষমা স্বরাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে পাকিস্তানের বক্তৃতার জবাবে প্রতিবেশী দেশকে ‘টেররিস্তান’ বলে খোঁচা দিয়েছিলেন ভারতের শীর্ষ কূটনীতিক এনাম গম্ভীর। এর একদিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানকে।

সুষমার বক্তৃতার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেন, ‘‘সুষমাজি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন কেন সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়া প্রয়োজন?’’
সন্ত্রাস নিয়ে বক্তৃতার সুষমা বলেন, ‘‘ভারতের পরিচয় এখন তথ্য প্রযুক্তি শিল্পে প্রথম শ্রেণির দেশ হিসেবে। পাক রাজনীতিকদের ভাবা উচিত তাদের দেশ কেন সন্ত্রাস ছড়ানোর কারখানা হিসেবে পরিচিত। ’’

ভারতের তুলনা দিয়ে এর পরে কটাক্ষ শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী। তার কথায়, ‘‘আমরা আইআইটি, আইআইএম, এইমস তৈরি করেছি। পাকিস্তান তৈরি করেছে লস্কর, জইশ-ই-মহম্মদ। আমরা লড়ছি দারিদ্রের সঙ্গে। কিন্তু আমাদের প্রতিবেশীর লড়াইটা যেন শুধু আমাদের সঙ্গেই। ’’

সন্ত্রাসের সংজ্ঞা নিয়ে জাতিসংঘে ঐকমত্য তৈরির উপরেও জোর দিয়েছেন সুষমা। তার বক্তব্য, ‘‘আমরা যদি জঙ্গিদের চিহ্নিত করে তালিকাই না তৈরি করতে পারি তবে একসঙ্গে লড়ব কী ভাবে?’’ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, এ ভাবে পরোক্ষে চিনকেও খোঁচা দিয়েছেন তিনি। কারণ, জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ করার বিষয়টি বারবার বেজিংয়ের আপত্তিতেই আটকে গেছে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল