,

উত্তর কোরিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান

news-image

উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছ দিয়ে মার্কিন বোমারু বিমান উড়ে গেছে। যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার আকাসশীমায় তাদের যুদ্ধবিমান উড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর বিবিসির।

একুশ শতকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান বা বোমারু বিমান উত্তর কোরিয়ার উপকূলের বেসামরিক অঞ্চলের সবচেয়ে উত্তর দিক দিয়ে উড়ে গেছে।
পিয়ংইয়ংয়ের পরমাণু কার্যক্রমকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আত্মঘাতী মিশনে রয়েছেন।

মঙ্গলবার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশণে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার দেয়া বক্তব্যের পাল্টা জবাব দিয়েই উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং এমন মন্তব্য করেন।

ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে একটি আত্মঘাতী মিশনের ‘রকেট মানব’ বলে উল্লেখ করেছিলেন।

রিং বলেন, ট্রাম্পের মতো একজন মানসিক বিকারগ্রস্ত লোকের কাছ থেকে এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে রকেট হামলা চালানো অনিবার্য হয়ে উঠেছে।

উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার জন্য তাকে চড়া মূল্য দিতে হবে বলেও হুমকি দিয়েছেন রিং।

পেন্টাগনের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অনেক ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। এই সামরিক প্রদর্শন যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি পরিস্কার বার্তা।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোকে রক্ষা করতে আমরা সামরিক ক্ষমতার পূর্ণ ব্যবহার করার জন্য প্রস্তুত রয়েছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে