,

মেক্সিকোয় আবারো শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্পে ৩ শতাধিক মানুষ নিহত হওয়ার পরে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.১।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে গ্রিনিচ মান সময় ১২টা ৫৩ মিনিটে ওক্সাকা প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মাতিয়াস রোমেরো শহর ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। মেক্সিকোর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র একই মাত্রার কথা জানিয়েছে।

ভূমিকম্পের পরে রাজধানী মেক্সিকো সিটিতে উদ্ধারকর্ম বন্ধ করেছে। গত মঙ্গলবার মেক্সিকোর রাজধানীতে ৭.১ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে আসে। দেশটির সিভিল প্রটেকশন সার্ভিস জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে নতুন করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল