,

রাম রহিমের গুপ্ত গুহায় নারী-পুরুষের জোড়ায় জোড়ায় খেলা হতো!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ধর্ষণের দায়ে বাবা রাম রহিম জেলে আছেন। কিন্তু তা সত্ত্বেও একের পরে এক তথ্য উঠে আসছে এই ভণ্ডবাবা সম্পর্কে।

এবারে জানা গেল, নিজের ডেরার গুপ্ত গুহায় ‘বিগ বস’-এর মতো শো-এর ব্যবস্থা করত রাম রহিম। এই শো-তে শুধু মাত্র ডেরার যুগলরাই অংশগ্রহণ করতে পারতো। এই ‘বিগ বস’-এর মতো শো-টিতে সরাসরি ভাবে যুক্ত ছিল হনিপ্রীত সিংহও। সম্প্রতি এমনই জানিয়েছেন হানিপ্রীত সিংহ-র সাবেক স্বামী বিশ্বাস গুপ্ত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬ দম্পতিকে এই এই খেলায় যুক্ত করেছিল রাম রহিম। তার মধ্যে হানিপ্রীত ও তার সাবেক স্বামী বিশ্বাস গুপ্তও ছিল। একটি গুপ্ত গুহার মধ্যে এই দম্পতিদের টানা ২৮ দিন থাকতে হয়েছিল। বাইরের জগতের সঙ্গে তখন কোন যোগাযোগ ছিল না এই দম্পতিদের। এমন অদ্ভুত কারবারের বিরুদ্ধে বহু বার মুখ খুলবেন বলে ভেবেছিলেন বিশ্বাস গুপ্ত। কিন্তু ভয় পেয়ে বার বার পিছিয়ে গিয়েছেন। সাংবাদিক বৈঠকের আয়জন করে এমনই জানান তিনি। তিনি বলেন, ‘‘আমি জানি না, এই সাংবাদিক বৈঠক আয়োজন করার পরে আমি বেঁচে থাকবো কি না। ’’ এই বলে তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে যান।
আরও তথ্য উঠে আসে বিশ্বাস গুপ্তের কথায়। তিনি জানান, হানিপ্রীতকে মোটেই আইনি পদ্ধতি মেনে দত্তক নেয়নি রাম রহিম। বাবা-মেয়ে সুলভ কোন সম্পর্কই ছিল না তাদের মধ্যে। তাদের বিরুদ্ধে মুখ খুললে বিশ্বাসকে প্রাণে মারারও হুমকি দিয়েছিল ভণ্ড বাবা ও হানিপ্রীত।
১৯৯৯ সালে হানিপ্রীত ও বিশ্বাসের বিয়ে হয়। ২০০৯ সালে ভণ্ডবাবা হানিপ্রীতকে দত্তক নেয়। ২০১১ সালে বিশ্বাস ও হনিপ্রীতের ডিভোর্স হয়ে যায়। তখন রামরহিম বিশ্বাসক প্রাণে মেরে ফেলার ফন্দি এঁটেছিল। ডিভোর্সের পরে ডেরা ছেড়ে পাঁচকুলায় নিজের বাড়িতে চলা যান বিশ্বাস। সেখানেও রাম রহিমের লোক তাঁর উপরে নিয়মিত নজর রাখত।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল