,

২১ থেকে ২৩ সেপ্টেম্বর ইন্টারনেট থাকতে পারে ধীর গতির

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত ইন্টারনেট থাকতে পারে ধীর গতির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিনদিন প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামতের কাজ চলবে, ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারেন।
এ বিষয়ে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেন জানিয়েছেন, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

 

তিনি আরও জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবল রিপিটারের মেরামত কাজ করা হয়ে থাকে। এর জন্য কিছু সময় লাগে। এই তিনদিনে ১ হাজার ২৬০ কিলোমিটার লম্বা এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল রিপিটার মেরামত করবো।
জানা যায়, বাংলাদেশ এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল এর মাধ্যমে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পেয়ে থাকে। তবে বিএসসিসিএল শুধুমাত্র ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ প্রদান করে থাকে।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে