সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানরের সন্তান মুরগি!

news-image

অনলাইন ডেস্ক : বানরের সন্তান মুরগি। বিষয়টি আপনার বিস্ময়ের কারণ হলেও এমনটি হয়েছে ইসরাইলের এক সাফারি পার্কে। নিজের জননীসুলভ আকাঙ্ক্ষা পূরণ করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছে নিভ নামের ৪ বছরের এক বানর। সে দত্তক নিয়েছে একটি মুরগিকে।

গেলো কয়েক সপ্তাহ ধরে নিভ মাতৃস্নেহে লালন-পালন করে চলেছে মুরগিটিকে। নিয়মিত গোসল করাচ্ছে, একসঙ্গে খেলাধুলা করছে এবং যেকোনো বিপজ্জনক পরিস্থিতিতে আদরের মুরগিকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ছে।

ওই সাফারি পার্কে কর্মকর্তা মোর পরাট সাংবাদিকদের বলেন, সঙ্গী খুঁজে পেতে বেশ সমস্যায় ভুগতে হচ্ছিলো নিভকে। এজন্যেই হয়তো সে মুরগিটিকে নিজের সন্তানের মতো পালতে শুরু করেছে।

তিনি আরো বলেন, এদের মধ্যকার বোঝাপড়াটা বিস্মিত করেছে চিড়িয়াখানার প্রত্যেককে। নিভের খাঁচার ফাঁক গলে সহজেই পালাতে সক্ষম মুরগিটি। কিন্তু প্রথম থেকেই সে নিভের সঙ্গেই থাকছে। এমনকি বন্যপ্রাণির খাঁচায় গৃহপালিত মুরগি কিভাবে প্রবেশ করলো- সে বিষয়েও সঠিক কোনো তথ্য দিতে পারেননি কেউ।

ইন্দোনেশিয়ান ব্ল্যাক ম্যাকাক প্রজাতির এই বানর অনেক সময় মুরগি বা এ জাতীয় অন্যান্য পাখিদের হাতের কাছে পেলে মেরে খেয়ে ফেলে। তাই নিভের স্বপ্রজাতির অন্য কেউ যেন মুরগিটার কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তাদেরকে আলাদা খাঁচায় রাখা হয়েছে।
এখন পর্যন্ত মুরগিটির কোনো নাম রাখেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমকে পরাট বলেন, নতুন অভিভাবক খুঁজে পেয়ে আনন্দেই দিন কাটছে তার। রাতেও সব সময় একসঙ্গে ঘুমাচ্ছে তারা।

ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। তবে সেটি সম্ভব হয় মানুষের হস্তক্ষেপে। বানর আর মুরগির মধ্যে সৃষ্ট এমন প্রাকৃতিক বন্ধুত্ব সত্যিই বিরল।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব দ্য কনজারভেশন অব ন্যাচারের তথ্যমতে, ব্ল্যাক ম্যাকাক বিলুপ্তপ্রায় বানর প্রজাতি। ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের বনভূমি ও আশেপাশের দ্বীপগুলোতে এদের দেখা মেলে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা