,

সাকিবদের অতি আত্মবিশ্বাস দেখে আমি বিস্মিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের প্রধান কোচ চ-িকা হাথুরুসিংহে অনেক আগেই বলে রেখেছেন স্কোরলাইনটা ২-০ দেখতে চান। দুইদিন আগে সাকিব আল হাসান ও তার সঙ্গে সুর মেলালেন। বললেন, ‘এটা সম্ভব।’ বাংলাদেশের-কোচ ক্রিকেটারদের কথা অজিদের কানে পৌঁছায়। শুনে রীতিমত অবাক অধিনায়ক স্টিভেন স্মিথ।রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ‘বাংলাদেশ ১০০ টেস্ট খেলে জিতেছে ৯টিতে। আমি তাদের অতি আত্মবিশ্বাস দেখে কিছুটা বিস্মিত। হয়তো তারা হোম কন্ডিশনের সুবিধা পাবে বলেই এভাবে ভাবছে।টাইগারদের কথা শুনে অবাক হলেও সাকিব-মুস্তাফিজের ওপর বাড়তি নজর রয়েছে স্মিথদের। ‘সাকিব সবসময় যেমন করে, এখানে তেমনই করবে। অবশ্যই ভালো। আর মুস্তাফিজের সেøায়ারগুলো অবশ্যই আমাদের মাথায় থাকবে এবং সেই অনুযায়ী আমরা ভালো খেলার চেষ্টা করবো।

‘প্রস্তুতি ম্যাচ না হওয়ায় খুব একটা আক্ষেপ নেই আমাদের। বৃষ্টির কারণে কয়েকটা অনুশীলন সেশন করতে পারিনি এটাই অসুবিধা। তারপরও আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। আমার মনে হয় এখানকার উইকেট ভারতের মতোই হবে।
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হেইজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ রেনশ, ম্যাথু ওয়েড।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে