,

‘সন্ত্রাসীদের স্বর্গ পাকিস্তানকে মূল্য দিতে হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বানানোর সুযোগ দেয়ার খেসারত দিতে হবে বলে পাকিস্তানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দক্ষিণ এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল ঘোষণাকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, ‘সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে পাকিস্তানের স্বর্গরাজ্যে পরিণত হওয়ার ব্যাপারে আমরা আর বেশিদিন নীরব থাকতে পারি না।’

তিনি বলেন, ‘আফগানিস্তানে আমাদের প্রচেষ্টার অংশীদার হয়ে পাকিস্তান লাভবান হতে পারে। সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি অনেক কিছু হারাচ্ছে।’

ট্রাম্প আরো বলেন, ‘উগ্রপন্থীদের দমন করতে না পারলে পাকিস্তানকে দেয়া মার্কিন সামরিক ও অন্যান্য সহায়তা ঝুঁকির মুখে পড়বে।’

তিনি বলেন, আমরা যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছি এমন এক সময়ে পাকিস্তান তাদের প্রশ্রয় দিচ্ছে; যখন তাদেরকে কোটি কোটি ডলার দেয়া হচ্ছে।

এর আগেও পাকিস্তানকে সন্ত্রাস নিয়ে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান যাতে সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ নেয় সেই বিষয়েও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে

হরমুজ প্রণালি খোলার শর্তে মার্কিন জবাব মানতে নারাজ ইরান

লিটন-মিরাজের শতরানের জুটিতে বাংলাদেশের লিড ৪৪৩

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ