,

বাংলাদেশে সংখ্যালঘুদের পর্যাপ্ত সুরক্ষা নেই : যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘সম্পত্তি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বৈষম্য অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে হামলা থেকে পর্যাপ্ত সুরক্ষা দিতে পারেনি।’

২০১৬ সালের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর ওই প্রতিবেদনে প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ‘দেশ স্বাধীনতার আগে হিন্দুদেরকে দেশের শত্রু হিসেবে ঘোষণা দিয়ে তাদের সম্পত্তি কেড়ে নেয়া হয়। এই বিষয়ে ১০ লাখেরও বেশি মামলা ঝুলে থাকলেও দেশটির সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।’

২০১৬ সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর উল্লেখযোগ্য সংখ্যক হামলা হয়েছে বলে মার্কিন ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মার্কিন ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে দেশের পূর্বাঞ্চলে শত শত গ্রামবাসী অর্ধশতাধিক হিন্দু পরিবারের ঘর-বাড়ি, ১৫টি মন্দির ভাঙচুর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামবিরোধী একটি পোস্ট দেয়ার অভিযোগে ওই ভাঙচুর চালানো হয়।

গত জুনে নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতায় ১২৬ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয় আরো অন্তত ৯ হাজার মানুষ।

বাংলাদেশি গণমাধ্যমের বরাত দিয়ে এতে বলা হয়েছে, রাজধানী ঢাকার কাছের একটি শহরে শত শত হামলাকারী লাঠি ও বাঁশের খুঁটি দিয়ে ক্যাথলিকদের একটি দলকে মারধর করে। এছাড়া তাদের বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালানো হয়; এতে প্রায় ৬০ জন আহত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে