,

জেদ্দার ছয়টি বহুতল ভবনে আগুন (ভিডিও)

news-image

সৌদি আরবের জেদ্দায় ছয়টি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ভবন আগুন লেগে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

আগুন লাগার স্থান থেকে অন্তত ৬০ জন লোককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার জেদ্দা শহরের প্রাণকেন্দ্র ‘আল বালাদ’ হিস্টোরিক সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অ্যারাব নিউজ। তবে প্রাথমিকভাবে এখনো কোনও হতাহতে খবর পাওয়া যায়নি।

মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাইদ সারহান জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত আগুন থামানোর চেষ্টা করে গেছেন অগ্নিনির্বাপক কর্মীরা। অগ্নিকাণ্ডে আল কুমসানি, আল আসমায়ি এবং আবদেল আল নামের তিনটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, আল বালাদ হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা শহরের মূল প্রবেশদ্বার।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা