,

ফের শক্তিশালী মিসাইল পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে! আর এই উত্তেজনার মধ্যেই ফের মিসাইলের পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া। আর এতে অবাক হওয়ার কিছু নেই।

এমনটাই জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি, সিআইএ-র প্রধান মাইক পম্পে। আর তাঁর এই মন্তব্যে রীতিমত সাবধানী মার্কিন সামরিক বাহিনী।
গত জুলাই মাসে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্য একটি মিসাইল মুহূর্তের মধ্যেই আঘাত করতে সক্ষম বলে দাবি পিয়ংইয়ংয়ের।

সিআইএ প্রধান মাইক পম্পে বলেন, আমি নিশ্চিত যে উত্তর কোরীয় নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবেন। আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে আমি অবাক হব না। জুলাই মাসে তিনি দুটি পরীক্ষা চালিয়েছেন। এই মাসে আরেকটি পরীক্ষা করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

একের পর এক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ক্রমশ জটিল হয়েছে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে জটিল পরিস্থিতি। উত্তর কোরিয়াকে উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এহেন হুঁশিয়ারির পরেই গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন কিম জং উন। এই অবস্থায় আরও জটিল হয়েছে পরিস্থিতি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা