,

সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই: শি জিনপিং

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রে। চলছে পাল্টাপাল্টি হুমকি।

তবে বিশ্বনেতাদের মতে আলোচনার মাধ্যমেই সমস্য সমাধান করতে হবে। আর তারই জের ধরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযত থাকতে বললেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার মৌখিক যুদ্ধ ঘোষণায় চীনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠলে ট্রাম্পের সাথে এমন পরামর্শ দেন জিনপিং।

এ ব্যাপারে চীনের সরকারি গণমাধ্যম সূত্রে জানা যায়, কোরীয় সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে সব সময়ই ‍প্রস্তুত বেইজিং। কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখতে দু’দেশের অবিলম্বে উস্কানিমূলক কথাবার্তা বলা বন্ধ করা উচিত। এছাড়া এ ধরনের সমস্যার সমাধানে কূটনৈতিক আলাপের বিকল্প নেই উল্লেখ করে দু’দেশের নেতাদের আলোচনায় বসার আহ্বান জানান শি জিনপিং।

উল্লেখ্য, জাতিসংঘে উত্তর কোরিয়ার রপ্তানির উপর নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। এর জেরে দু’দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে নতুন এক ঘোষণায় বলেন, আগস্টের মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে হামলার পরিকল্পনা করছে তারা। ওই এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি প্রদান করা হয়।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মেটিস সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার সাথে সামরিক সংঘর্ষ সর্বনাশা হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা