,

অত্যাধুনিক সমর সজ্জায় ভারতকে সাজাতে প্রস্তুত আমেরিকা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সামরিক ক্ষেত্রে উন্নতির জন্য ভারতকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত আমেরিকা৷ তারা চায় মার্কিন প্রযুক্তির সাহায্যে নিজ বলে বলিয়ান হয়ে উঠুক ভারত৷ সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই জানিয়েছেন, মার্কিন প্যাসিফিক কমান্ডার তথা পাকম অ্যাডমিরাল হ্যারি হ্যারিস৷ তাঁর কথায় প্রকাশ পেয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে আমেরিকার সঙ্গে ভারতের সামরিক বাণিজ্যের কথা৷ তিনি জানিয়েছেন, আগে দু’দেশের মধ্যে ১৫ বিলিয়ন আর্থিক বিনিয়োগ হত৷ যা আগামী কয়েক বছরে আরও কয়েক গুন বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷

বর্তমানে দু’পক্ষের মধ্যে যে ধরনের সামরিক সহযোগিতা বজায় রয়েছে তাতে বেশ উৎফুল্ল হ্যারি হ্যারিস৷ ভারত ও মার্কিন নৌ বাহিনীর মধ্যে হওয়া মালাবার সামরিক মহড়ার কথা তাঁর কথায় বারংবার উল্লেখ করেছেন তিনি৷ এই নৌ মহড়া দু’দেশের সেনাকেই মজবুত ভিতের উপর দাঁড় করাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷ প্রথমে মালাবার মহড়ায় ভারত-আমেরিকা থাকলেও, এখন এই মহড়ার অংশ হয়েছে জাপান৷ যা বাড়তি শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন পাকম অ্যাডমিরাল হ্যারি হ্যারিসের৷ এই মহড়ায় যাতে অস্ট্রেলিয়াও অংশ গ্রহণ করে সেই চেষ্টাও তিনি চালাচ্ছেন৷

ভারত ও আমেরিকার মধ্যে হওয়া নানান নৌ মহড়ার কথা বারবার উল্লেখ করেছেন হ্যারি হ্যারিস৷ কখনও হাওয়াই দ্বীপে হওয়া Rim of the Pacific Exercise (RIMPAC) বা ভারত মহাসাগরে হওয়া ভারত-আমেরিকা যৌথ নৌ-মহড়া৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে