,

দক্ষিণ কোরিয়ার মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে পিয়ংইয়ং

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পাল্টাপাল্টি হুমকি।আর সেই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার মার্কিন লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা করতে পারে। এমনটাই জানালেন রাশিয়ার বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট ফর ইউএস অ্যান্ড কানাডিয়ান স্টাডিজের উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পাভেল জোলোতারেভ।

এ ব্যাপারে তিনি বলেন, সাধারণ যুক্তির ভিত্তিতে মনে হয় না উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু একটি দেশ যখন কেবলমাত্র প্রচারমুখী হয়ে ওঠে তখন আর যুক্তির ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় না। বর্তমানে যুক্তরাষ্ট্র এমন অবস্থার মধ্য দিয়ে চলছে বলে জানান তিনি। পাভেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন পরিস্থিতিতে ধারণাতীত ঘটনাবলী ঘটতে পারে।

তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, ওয়াশিংটনের বাড়তি চাপের মুখে আগ্রাসী ভূমিকায় নামতে পারে উত্তর কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে পিয়ংইয়ং হামলা চালাতে পারে। এসময় তিনি আরও বলেন, উত্তর কোরিয়া গুয়ামে হামলার পরিকল্পনা করছে বলে পিয়ংইয়ং যে দাবি করেছে তাকেও মিথ্যা বলে মনে করা ঠিক হবে না।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা