,

গুগল বিরোধী প্রচারণায় ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়া!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুগলের অফিসের আশপাশের বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাইরে বসার স্থান, প্রায় সবখানেই শোভা পাচ্ছে বেশকিছু ব্যানার। ব্যানারগুলোর এক প্রান্তে অ্যাপল এর সাবেক নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস এর ছবি এবং অপর প্রান্তে গুগলের বর্তমান

 

তবে দর্শনার্থীদের চোখ আটকে যাচ্ছে ব্যানারটির উপরে ছবিগুলোর পাশে থাকা লেখাগুলোতে। এর মধ্যে স্টিভ জবসের পাশে লেখা রয়েছে ‘থিঙ্ক ডিফারেন্ট’ (ভিন্ন চিন্তা কর) এবং সুন্দর পিচাইয়ের ছবির পাশে লেখা রয়েছে ‘নট সো মাচ’ (খুব বেশি না)।
এ থেকে খুব সহজেই বুঝতে পারা যায়, ব্যানারটিতে আসলে কোন বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে!

 

জানা যায়, প্রতিষ্ঠানের ভেতরকার খবর বাইরে প্রকাশ করায় সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল থেকে ছাঁটাই করা হয়েছে জেমস ড্যামোর নামে এক কর্মীকে। এরই প্রতিবাদে গুগলকে হেয় করে এ ধরনের ব্যানারে ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার গুগল অফিসের কাছাকাছি স্থানগুলো।

 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এর এক প্রতিবেদনে বলা হয় ব্যানারগুলোতে নানাভাবে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সমালোচনা করা চেষ্টা করা হয়েছে।

 

এসব ব্যানারের বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, এইসব প্রচারণায় কারা জড়িত তা জানা যায়নি। তবে এগুলো ভুয়া।
সূত্র: বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা