,

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের কথাও ভাবছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় সংকট মোকাবেলায় সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি তিনি বাতিল করে দিচ্ছেন না। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘একান্ত আলাপের’ আহবানে শর্তসাপেক্ষে সম্মতি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার একটি সেনা ব্যারাকে গত সপ্তাহে হামলার ঘটনায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ ভেনেজুয়েলার জন্য আমাদের অনেক বিকল্প রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের সেনাবাহিনী রয়েছে, যে জায়গাগুলো অনেক দূর। ভেনেজুয়েলা খুব বেশি দূর নয় এবং লোকজন ভুগছে ও মারা যাচ্ছে।’ হোয়াইট হাউস জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প ভেনিজুয়েলার সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন বন্ধে মাদুরোর প্রতি আহবান জানিয়ে আসছিলেন। কিন্তু মাদুরো সরকার ট্রাম্পের এসব আহবানে সাড়া দেয়নি।

মার্কিন প্রেসিডেন্ট এটাও বলেন, মাদুরোর সঙ্গে কথা বলতে রাজি আছেন তিনি। তবে শর্ত হিসেবে দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নবনির্বাচিত গণপরিষদে মাদুরো বলেছিলেন, ‘তিনি (ট্রাম্প) যদি ভেনেজুয়েলার ব্যাপারে এতই আগ্রহী হন, তবে আমি (আলোচনায়) প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প, আমি আমার হাত বাড়িয়ে রেখেছি।’ গণপরিষদে দেওয়া ওই ভাষণে ট্রাম্পের সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও মাদুরো তার বক্তব্যের বাকি সময়গুলোতে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানই ব্যক্ত করেছেন। বরাবরের মতো যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রশাসন তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে।

এদিকে ভেনেজুয়েলার একটি সেনা ব্যারাকে গত সপ্তাহে হামলার ঘটনায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো এই টুইট বার্তায় বলেন, ‘আধা সামরিক এবং সন্ত্রাসী হামলার নেতা ও পরিকল্পনাকারীদের’ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সন্দেহভাজন হামলাকারী ৩৮ বছর বয়সী সাবেক ক্যাপ্টেন হুয়ান কার্লোস ক্যাগুয়ারিপানো স্কট এবং লে. জেফারসন গার্সিয়া। বিবিসি ও এএফপি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা