,

হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ; ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু

news-image

ভারতের উত্তরপপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে গত আটচল্লিশ ঘণ্টায় মারা গিয়েছে অন্তত ৩০টি শিশু। হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলেই ওই ঘটনা ঘটেছে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
হাপাতালটিতে মোট তিনটি ওয়ার্ড মৃত ৩০টি শিশুই এনসেফ্যালাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

হাপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী বেসরকারি সংস্থাটির দাবি, ৭০ লক্ষ টাকার মধ্যে সিলিন্ডার কিনে মাত্র ৩৫ হাজার টাকা পরিশোধ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকার জন্য বারবার জানানো হলেও টাকা পরিশোধ করেনি হাসপাতাল কতিৃপক্ষ।

বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দেয় অক্সিজেন সরবরাহকারী ওই সংস্থা। তাদের দাবি, চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছিল, বকেয়া টাকা না মেটালে তাদের তরফে অক্সিজেন সরবরাহ করে যাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না মেটালে সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবেন বলেও হাসপাতালকে জানানো হয়েছিল।

তবে, এই বিতর্কের মাঝে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন উত্তরপপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। সেখান থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলা হয়েছে, অক্সিজেন বন্ধ হয়ে নয়, অন্য কারণে মৃত্যু হয়েছে শিশুগুলির।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর।

তবে, হাসপাতাল কতিৃপক্ষের দাবি, অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু হয়নি। অন্যদিকে, চিকিৎসকেরা বলছেন, ওই সময় অন্য জেলা থেকে অক্সিজেন সিলিন্ডার এনে পরিস্থিতি সামলানো হয়েছে।

এদিকে, ওই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির উত্তরপ্রদেশ সরকার। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা