,

মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৬

news-image

মিশরের উপকূলীয় আলেক্সান্দ্রিয়া শহরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৩৬ জন নিহত এবং ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে পোর্ট সাইদ থেকে আসা আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক খবরে ২০ জন নিহত এবং ৮৪ জন আহত হওয়ার খবর জানালেও পরে ৩৬ জনের নিহত হওয়ার তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে মানুষের ভিড় এবং মাটিতে লাশ পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মিশরের যোগাযোগমন্ত্রী জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০১৩ সালে একটি ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়।

মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। কায়রোর কাছে ওই ঘটনায় পুরো ট্রেনে আগুন ধরে গেলে অন্তত ৩৭০ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা