,

উ. কোরিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চীনের অবস্থান স্পষ্ট করলো রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

news-image

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ওপর প্রথম আঘাত হানলে বেইজিংয়ের নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে লিখেছে, ‘চীনের স্পষ্ট করা উচিত যে উত্তর কোরিয়া প্রথম হামলা চালালে তারা নিরপেক্ষ থাকবে।’ তবে যুক্তরাষ্ট্র আগে হামলা চালালে সরকারের কাছে ‘হস্তক্ষেপ’ প্রত্যাশা করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ওই সম্পাদকীয়তে।

প্রতিবেদনে উত্তর কোরিয়াকে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র আখ্যা দেওয়া হয়েছে। তবে চলমান উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তারা শান্ত রয়েছে। বারবার পারমাণবিক পরীক্ষার কারণে নিজেদের হতাশা প্রকাশ করেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, চীনের আরও অনেক কিছু করার ছিলো। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া প্রথমে আঘাত আনলে চীনের নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যদি আঘাত আনে এবং সরকার উৎখাতের চেষ্টা করে তবে চীনের হস্তক্ষেপ করা উচিত।

মার্কিন ঘাঁটিতে উত্তর কোরিয়ার হামলার হুমকির জবাবে দেশটিকে ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে তারা গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলার পরিকল্পনা করছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অনেক সেনা ও প্রায় ১ লাখ ৬৩ হাজার মানুষের বসবাস। উত্তর কোরিয়ার দাবি, তারা আগস্টের মাঝামাঝি সময়েই হামলার সব প্রস্তুতি শেষ করে ফেলবে এবং নেতা কিম জং উনের নির্দেশের অপেক্ষায় থাকবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করানোর জন্য মরিয়া হয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অবশ্য, এখন পর্যন্ত নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, উত্তর কোরিয়াকে চাপ দিতে চীনের ওপর চাপ জোরালো করা এবং হামলা চালানোর হুমকির মধ্যেই ট্রাম্প প্রশাসনের তৎপরতা সীমাবদ্ধ রয়েছে।

ট্রাম্প বলেন, ‘দেখি কিম জং গুয়াম নিয়ে আসলেই কি করে। সে যদি সত্যিই কিছু করে বসে, তাহলে এমন কিছু হবে যা কেউ দেখেনি আগে।’ তবে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে কিছু বলেননি ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে