,

‘জঙ্গি’ সন্দেহে ভারতে আরও এক বাংলাদেশি গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে স্বাধীনতা দিবসের আগে সন্দেহভাজন ‘জঙ্গি’ হিসেবে আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই বাংলাদেশির নাম রেজাউল আহমেদ। ভারতে থেকে প্রকাশিত ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, অনেক দিন ধরেই রেজাউলকে খুঁজছিল পশ্চিমবঙ্গ পুলিশ। ভারত থেকে নেপালে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি বিশেষ টিম। পরে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার রেজাউল আহমেদ জঙ্গি সংগঠন আলকায়দার সদস্য। বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে দিল্লি পুলিশের হাতে।

উল্লেখ্য, এক সপ্তাহের আগে ‘আনসারুল্লা বাংলা টিম’র সদস্য সন্দেহে বাংলাদেশি নাগরিক আবদুল্লাহকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা এটিএস’র সন্দেহ, আবদুল্লাহ আল-কায়দার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা