,

এক সপ্তাহেই যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারবে উ. কোরিয়া!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের সামরিক ঘাঁটির পাশে হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া।

দেশটি জানিয়েছে, মধ্য-আগস্টের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি সম্পন্ন হবে। এরপর কিম জং-উন নির্দেশ দিলেই হামলা চালাতে পারবে তারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার কথার যুদ্ধ এখন তুঙ্গে। মার্কিন নেতারা পিয়ংইয়ংকে বিভিন্নভাবে হুঁশিয়ার করলেও তারা তাদের কার্যক্রম থেকে পিছু হটছে না। এ মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ আবহ বিরাজ করছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তাদের হোয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গিয়ে গুয়ামের ৩০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে পড়বে।

সম্প্রতি মার্কিন গোয়েন্দারা দাবি করে, উত্তর কোরিয়া ছোট আকৃতির নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করেছে, যা ক্ষেপণাস্ত্রের সঙ্গে সহজেই সেঁটে দেওয়া যায়। এ খবরের পর বেজায় ক্ষেপে গিয়ে ট্রাম্প উত্তর কোরিয়াকে কড়া ভাষায় শাসিয়েছেন। কিন্তু তারা তাতে কান না দিয়ে উল্টো গুয়ামে হামলার পরিকল্পনার কথা জানিয়েছে।

বুধবার মার্কিন প্রশাসন আবারো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে হামলা চালালেই তা হবে উত্তর কোরিয়ার ধ্বংসের শুরু। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস বলেছেন, যেকোনো মানদণ্ডে উত্তর কোরিয়া কোনোমতেই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সমকক্ষ নয়।

উত্তর কোরিয়া বুধবার প্রথম জানায়, তারা গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কথা ভাবছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বোমারু বিমান রয়েছে। সেখানে ১ লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করে।

সেনাপ্রধান জেনারেল কিম র‌্যাক গায়োমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানিয়েছে, কোরিয়ান পিপল’স আর্মি (কেপিএ) হোয়াসং-১২ রকেট নিক্ষেপ করলে সেটি জাপানের শিমান, হিরোশিমা ও কোইচি প্রিফেকচারের আকাশ অতিক্রম করে গুয়ামের পাশে পড়বে।

কেসিএনএ আরো বলেছে, হোয়াসং-১২ রকেটগুলো নিক্ষেপের স্থান থেকে ১ হাজার ৬৫ সেকেন্ডে ৩ হাজার ৩৫৬ কিলোমিটার পাড়ি দিয়ে গুয়ামের ৩০-৪০ দূরে আঘাত করবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা