,

ধর্মযাজক আটক: উ.কোরিয়ায় কানাডার প্রতিনিধি দল

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কারাগারে বন্দি কানাডীয় ধর্মযাজক হিওন সু লিমের মুক্তির বিষয়ে আলোচনা করতে উত্তর কোরিয়া গেছেন কানাডা সরকারের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার এক মুখপাত্র একথা জানান।

কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুখপাত্র ক্যামেরন আহমেদ বলেন, ‘কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড্যানিয়েল জিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধর্মযাজক লিমের মামলার ব্যাপারে আলোচনা করতে বর্তমানে উত্তর কোরিয়ায় রয়েছেন।’

এদিকে, লিমের পরিবার স্থানীয় সংবাদমাধ্যমকে তার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে জুনে উত্তর কোরিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া মার্কিন ছাত্রের মৃত্যুর কারণে তারা খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিষয়ে অনধিকার চর্চার অভিযোগে ৬১ বছর বয়সী ধর্মযাজক হিওন সু লিমকে গ্রেফতার করা হয়। পরে এ মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

উত্তর কোরিয়ার অভিযোগ, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোয় দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত এ ধর্মযাজককে অভিযুক্ত করা হয়েছে। অবশ্য, এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে কানাডিয়ান কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা