,

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না শাহবাজ শরিফের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কথা ছিল, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে উপ-নির্বাচনে বিজয়ী করে এনে প্রধানমন্ত্রীর আসনে বসানো হবে। কিন্তু দ্রুত পরিবর্তনশীল ঘটনাপ্রবাহ সবকিছুই দ্রুত পাল্টে দিচ্ছে। আর এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে শাহবাজ শরীফ আর প্রধানমন্ত্রী পদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানা গেছে। তার বদলে তিনি ক্ষমতাসীন দল ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’ (পিএমএল-এন)-এর নেতৃত্ব গ্রহণ করবেন। এর ফলে শাহবাজের আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদে বসা আর হচ্ছে না।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তান সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদের ”অযোগ্য” ঘোষণা করলে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এ অবস্থায় ক্ষমতাসীন দল মুসলিম লীগের ওপর নিজ নিয়ন্ত্রণ ধরে রাখতে তাঁর পরিকল্পনা ছিল, প্রথমে শহীদ খাকান আব্বাসীকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা এবং তারপর ছোটভাই ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকে উপ-নির্বাচনে বিজয়ী করে এনে প্রধানমন্ত্রীর আসনে বসানো।

কিন্তু শেষ পর্যন্ত ওই পরিকল্পনা বাদ দিয়েছেন নওয়াজ শরিফ এবং তাঁর দল মুসলিম লীগ। কেন এ সিদ্ধান্ত ? পিএমএল-এন কর্মকর্তারা সাংবাদিকদের জানান যে, এই সিদ্ধান্ত নেয়ার মূল কারণ আগামী নির্বাচনের সঙ্গে যুক্ত। পাঞ্জাব প্রদেশটি পাকিস্তানে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ১৯ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশির এই প্রদেশে বাস। এমন গুরুত্বপূর্ণ একটি প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে এ মুহূর্তে শাহবাজের বিকল্প কে? মুখ্যমন্ত্রীর পদ থেকে শাহবাজ সরে গেলে পাঞ্জাব প্রদেশে দলের ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে – এই ভাবনা থেকেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদেই শাহবাজকে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি ।

লাহোরে মুসলিম লীগের একজন সিনিয়র নেতা উপনির্বাচনে শাহবাজের প্রতিদ্বন্দ্বিতা না করার কথা রয়টার্সকে নিশ্চিত করেন। এর ফলে শহীদ খাকান আব্বাসী আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিতব্য পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন।

এদিকে দলীয় প্রধানের পদ থেকে নওয়াজকে সরে যেতে নির্দেশ জারি করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। ফলে প্রধানমন্ত্রী বানানোর পরিবর্তে শাহবাজকে দলের প্রেসিডেন্ট নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে। দু’এক দিনের মধ্যে মুসলিম লীগের নতুন প্রেসিডেন্টর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে দলের সিনিয়র নেতা রাজা জাফরুল হক বিবিসি উর্দুকে মঙ্গলবার (৮ আগস্ট) জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা