,

বিয়ে করতে গিয়ে ভাইয়ের হাতে খুন হলেন বোন ও হবু স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বোন আর তার হবু স্বামীকে হত্যা করলেন পাকিস্তানের এক ব্যক্তি। গতকাল পাকিস্তানের একটি আদালতে বিয়ে রেজিস্ট্রি করতে যাচ্ছিলেন তারা। এটাকে তথাকথিক ‘অনার কিলিং’ বলে তুলে ধরা হচ্ছে। ২২ বছরের মেয়েটির পরিবার এ দুজনের সম্পর্ক ও বিয়ের ইচ্ছা মেনে নেয়নি। তাই তারা পালিয়ে যান। সেন্ট্রাল পাকিস্তানের মুলতান হাই কোর্টে তারা বিয়ে করতে চেয়েছিলেন।

স্থানীয় পুলিশের প্রধান রাও তারিক জানান, আদালতে গিয়ে বিয়ের করার পরিকল্পনা কোনভাবে জানতে পারেন মেয়েটির ভাই। তিনি আদালতের কাছাকাছি অবস্থান নেন। মেয়েটি তার প্রেমিককে নিয়ে যখন আসেন, তখন সেখানেই গুলি করে হত্যা করা হয় তাদের। ইতিমধ্যে খুনী ভাই পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা আশফাক গুজ্জার বলেন, মেয়েটি ঘটনাস্থলেই মারা গেছে।

আর ছেলেটি হাসপাতালে মৃত্যুর কাছে হেরে যায়।
এ বিয়ের কাজ সম্পন্নের জন্য যে আইনজীবী ছিলেন তিনিও আহত হয়েছেন। তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পাকিস্তানে প্রতিবছর শত শত নারী প্রাণ হারান তাদেরই আত্মীয়ের হাতে। রক্ষণশীল মুসলিম পরিবারগুলোতে এ সমস্যা প্রবলভাবে দেখা দিয়েছে। পরিবারের সম্মানহানীকর কাজ করছে- এমন জেরে হত্যা করা হচ্ছে মেয়েদের।

গত বছরের জুলাই মাসে সোশাল মিডিয়া তারকা কোয়ানদেল বালোচ খুনের ঘটনা এমনই এক উদাহরণ। তার ভাই এ হত্যার কথা স্বীকার করে।

সম্মান রক্ষার্থে এ ধরনের খুনের ঘটনাকে ‘অনার কিলিং’ বলে আখ্যায়িত করা হচ্ছে। এ বছরের অক্টোবরে পাক পার্লামেন্ট এসব অনার কিলারদের ক্ষমা করে দেওয়ার সুযোগ বাতিলের জন্য একটি আইন পাস করে। তবে সমালোচকরা বলছেন, এই আইনে এখনও কিছু ফাঁক-ফোকর রয়েছে। সূত্র : এমিরেটস

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা