,

রামমন্দির থেকে দূরে বাবরি মসজিদ নির্মাণের পরামর্শ শিয়া বোর্ডের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বিতর্কিত রামমন্দির এলাকা থেকে একটি দূরে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বাবরি মসজিদ নির্মাণের পরামর্শ দিয়েছে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। মঙ্গলবার বাবরি মসজিদ ও রাম মন্দিরের জমি নিয়ে বিতর্ক অবসানে সুপ্রিম কোর্টের শুনানিতে বোর্ডের পক্ষ থেকে এ কথা বলা হয়।

শুনানিতে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, রাম মন্দির আর বাবরি মসজিদ একই জায়গায় থাকলে ভবিষ্যতে বিরোধ দেখা দিতে পারে । তাই অযোধ্যায় যেখানে রাম মন্দির রয়েছে, সেখান থেকে একটু দূরে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বাবরি মসজিদ নির্মাণ করা যেতে পারে।

৩০ পৃষ্ঠার ওই বক্তব্যে বোর্ড বলেছে, বাবরি মসজিদের এলাকাটি তাদেরই সম্পত্তি। তাই এ ব্যাপারে আলাপ-আলোচনায় বসার আইনি অধিকার তাদের আছে।

বোর্ডের প্রস্তাব, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সব পক্ষকে নিয়ে যে প্যানেল গড়া হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমেই সেই প্যানেল ওই বিরোধের নিষ্পত্তি করুক। ওই প্যানেলে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরাও থাকতে পারেন।

অযোধ্যায় রাম জন্মভূমির এলাকায় বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল দাবি তুলে উগ্র হিন্দুরা অভিযোগে ১৯৯২ সালে মসজিদটি ভেঙ্গে ফেলে। এর পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ ওই বিতর্কিত এলাকাটিকে তিন ভাগে ভাগ করে দেয়।এর একটি রামজন্মভূমির জন্য এবং বাকি দু’টির একটি নির্মোহী আখড়া, অন্যটি সুন্নি ওয়াকফ বোর্ডের জন্য।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুন্নি ওয়াকফ বোর্ডের নামে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ যে জমি নির্ধারণ করেছিল, সেটা আদতে তাদের জমি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে