,

চাকরি না ছাড়ায় বউয়ের মুণ্ডু কেটে ফেলল স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকদিন থেকেই পোশাক কারখানায় কর্মরত বউকে চাকরি ছাড়তে বলছিলেন স্বামী। কিন্তু বউ ওই চাকরি ছাড়তে দেরি করছিলেন। আর এতে ক্ষিপ্ত হয়ে বউয়ের মুণ্ডু কেটে নিলেন স্বামী। পাকিস্তানের মাঙ্গা মান্দি এলাকায় গত রোববার এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন অনলাইন জানায়, মাঙ্গা মান্দির শ্যামকে ভাট্টিয়ান এলাকায় থাকতেন তিন সন্তানের জননী ৩৭ বছর বয়সী নাসরিন। চাকরি করতেন একটি পোশাক কারখানায়।

গত রোববার দিবাগত রাতে স্বামী আফরাহেম তাঁর মুণ্ডু কেটে ঘরের দরজা আটকে চলে যান। পরে প্রতিবেশীদের সহায়তায় তার সন্তানরা এসে তাঁর লাশ উদ্ধার করে।

পরে পুলিশ এসে হত্যাকাণ্ডের নমুনা সংগ্রহ করে এবং ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনার পর থেকে নাসরিনের স্বামী আফরাহেম পলাতক।

এদিকে এই হত্যাকাণ্ডের বিষয়ে সাদ্দার বিভাগ পুলিশের কর্মকর্তা মেহের মুমতাজ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- সম্মানের নামে নাসরিনকে খুন করেছেন তাঁর স্বামী আফরাহেম।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে মেহের মুমতাজ আরো জানান, নাসরিন রাইউইন্দ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। কিন্তু তাঁর স্বামী তাঁর ঘরের বাইরে কাজ করা পছন্দ করতেন না। কিন্তু স্বামীর পছন্দকে উপেক্ষা করে নাসরিন চাকরি করে যাচ্ছিলেন।

মেহের মুমতাজ জানান, গত রোববার রাতে নাসরিনকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করেন তাঁর স্বামী। প্রাথমিক তদন্তে এমনই আলামত পেয়েছে পুলিশ। এ ছাড়া আফরাহেমকে ধরতে পুলিশের একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা