,

রাজনৈতিক দল খুলল পাকিস্তানের সন্ত্রাসীগোষ্ঠী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একটি সন্ত্রাসীগোষ্ঠী রাজনৈতিক দল খুলে মূলধারার রাজনীতিতে প্রবেশ করল।

নামকাওয়াস্তে দাবত্যসংস্থা হিসেবে জামাত-উদ-দোয়া কাজ করলেও এটি মূলত পাকিস্তানের সন্ত্রাসীগোষ্ঠী তলস্কর-ই-তৈয়বার একটি সামরিক শাখা। এর প্রধান হাফিজ সাইদ।

২০০৮ সালে মুম্বাইয়ে বোমা হামলার প্রধান আসামি হাফিজ সাইদ। তাকে নাগালে আনতে চেষ্টা করে যাচ্ছে ভারত। তার সন্ত্রাসী তৎপরতার কারণে তাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া লস্কর-ই-তৈয়বা ও জামাত-উদ-দোয়ার বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞাও বহাল রয়েছে।

তলস্ক-ই-তৈয়বার হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ২০১২ সালে যুক্তরাষ্ট্র হাফিজ সাইদের মাথার দাম ঘোষণা করে ১০ মিলিয়ন ডলার। যেকোনো অবস্থায় তাকে ধরতে চায় মার্কিন প্রশাসন। এ নিয়ে পাকিস্তানকেও শাসিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১৭ সালের জানুয়ারি মাস থেকে পাকিস্তানের লাহোরে হাফিজ সাইদকে গৃহবন্দি করে রেখেছে পাকিস্তানি সরকার। ১ আগস্ট থেকে আরো দুই মাসের জন্য তার গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানো হয়েছে।

ভয়ংকর এই সন্ত্রাসী নেতার ছত্রছায়ায় পরিচালিত হবে রাজনৈতিক দল। হাফিজ সাইদের রাজনৈতিক দলের নাম মিল্লি মুসলিম লীগ। এর প্রেসিডেন্ট হয়েছেন সাইফুল্লাহ খালিদ। তবে আবেদন করলেও এখনো দলটি পাকিস্তানের নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি।

সোমবার দলের নাম ও কার্যক্রম ঘোষণার সময় সাইফুল্লাহ খালিদ বলেন, আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যাতে পাকিস্তান প্রকৃত ইসলাম ও কল্যাণ রাষ্ট্র হতে পারে।

মিল্লি মুসলিম লীগের মুখপাত্র তাবিশ কায়ুম জানিয়েছেন, এখন তারা তৃণমূল পর্যায়ে তাদের উদ্দেশ্য ও কার্যক্রম ছড়িয়ে দিতে চায়। এ জন্য তারা কাজ শুরু করেছে। কায়ুম বলেছেন, জামাত-উদ-দোয়ার আদর্শেই পরিচালিত হবে তাদের রাজনৈতিক দল।

হাফিজ সাইদ গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে। তার দাবি, এসব ইসলামের পরিপন্থি। এই মানুষটির আদর্শেই পরিচালিত হবে রাজনৈতিক দল!

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরা অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে