,

কাশ্মীরে ৬ জঙ্গি নিহত, বন্ধ ইন্টারনেট

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাথে পৃথক সংঘর্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র৷ এ ঘটনায় এলাকা জুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।

সেনা সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পুলওয়ামার সাম্বুরা এলাকায় জঙ্গি গতিবিধির খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এতে নিহত হয়েছে এক পাকিস্তানি লস্কর জঙ্গি। সে অমরনাথ যাত্রীদের উপরে হামলাকারী আবু ইসমাইল গোষ্ঠীর সদস্য। তবে দুই জঙ্গি পালিয়েছে বলে ধারণা করছে সেনা।

এদিকে, মঙ্গলবার ভোরে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে পাক-ভারত সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিদের একটি বড় দল। সেনাবাহিনী তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে, সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এ বন্দুকযুদ্ধে নিহত হয়েছে পাঁচ জঙ্গি। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে সেনা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা