,

‘হামলা করলে আমেরিকাকে মারাত্মক শিক্ষা দেব’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকা যদি হামলা চালানোর মতো দুঃসাহস দেখায় তাহলে পরমাণু অস্ত্র দিয়ে দেশটিকে মারাত্মক শিক্ষা দেয়া হবে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞাকে বানোয়াট বলে মন্তব্য করেছেন এবং এর জবাবে শক্তিশালী পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই মাসে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে যে, পুরো আমেরিকা এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায়। তিনি তার দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বৈধ আত্মরক্ষার উপায় বলে উল্লেখ করেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে। নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞাকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে এ বিবৃতিতে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শত্রুদের উদ্ভাবিত নিষেধাজ্ঞা কখনো তার দেশকে পরমাণু কর্মসূচি ছাড়তে বাধ্য করতে পারবে না বরং তা জোরদার করবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা