,

বিমানে কিশোরীর দেহে আপত্তিকর স্পর্শ, চিকিৎসক গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে কিশোরীর শরীরে আপত্তিকরভাবে হাত দেওয়ার অভিযোগে ভারতীয় এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটল শহর থেকে নিউ জার্সিগামী ওই বিমানে এ ঘটনা ঘটে। গ্রেফতার ভারতীয় চিকিৎসকের নাম বিজয়কুমার কৃষ্ণাপ্পা (২৮)।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, শারীরিকভাবে হয়রানির শিকার ১৬ বছর বয়সী ওই কিশোরী ওয়াশিংটনের বাসিন্দা। ঘটনার দিন তাঁর পাশের আসনেই বসেছিলেন ভারতীয় ওই চিকিৎসক। যাত্রাপথে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে টের পায় তার ঊরুতে স্পর্শ করে আছেন বিজয়কুমার। তবে তখনই হাত সরিয়ে নেন তিনি।

পরে আবার ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। ঘুম ভাঙলে দেখতে পায়, এবার রীতিমতো তার শরীরের বিভিন্ন স্থানে আপত্তিকরভাবে স্পর্শ করছেন পাশের আসনে বসা চিকিৎসক। এরপর বিমানবালাদের সহায়তার আসন পরিবর্তন করে ওই কিশোরী।

বিমান নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের পর কিশোরী তার মা-বাবাকে বিষয়টি জানায়। কিন্তু ততক্ষণে বিমানবন্দর ত্যাগ করেছেন চিকিৎসক বিজয়কুমার। ওই কিশোরীর বাবা-মা বিজয়কুমারের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে অনুসন্ধান চালিয়ে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে এবিসি নিউজকে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা