,

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আসছে জরিপ জাহাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : গভীর সমুদ্রে তেল-গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য একটি অত্যাধুনিক জরিপ জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত ও মানসম্পন্ন জরিপ জাহাজ ক্রয় নিশ্চিত করার লক্ষ্যে জার্মানির ‘টেকনোলগ সার্ভিসেস জিএমবিএইচ’ ও বাংলাদেশের ‘মেরিন হাউজ লিমিটেড’কে যৌথভাবে কনসালটেন্সি নিয়োগ করা হয়েছে।

সংসদীয় কমিটি সূত্র জানায়, এ ব্যাপারে গত ৩ আগস্ট পেট্রোবাংলার সঙ্গে কনসালটেন্সি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পেট্রোবাংলা প্রায় এক হাজার ২০০ কোটি টাকায় এ জরিপ জাহাজ কিনতে আন্তর্জাতিক ডকইয়ার্ড প্রিসিলেকশনের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হয়েছে। জরিপ জাহাজ কেনার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ নতুন ইতিহাস সূচনা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র জানায়, দুই মাসের মধ্যে ওই জাহাজ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। আর ২০১৮ সালের অক্টোবরে অনুসন্ধান শুরু হবে। কারিগরি দিক ও গবেষণার সুযোগ সুবিধা সম্পন্ন এ জরিপ জাহাজ হবে মহাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক। টেকনোলগ সার্ভিসেস জিএমবিএইচ ও মেরিন হাউজ লিমিটেড যৌথভাবে ওই জাহাজের ডিজাইন ও সুপারভিশনসহ আনুসঙ্গিক কাজ সম্পন্ন করবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে