,

অস্ট্রেলিয়ার সৈকতে মাংসখেকো পোকা!

news-image

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ায় সাগরে নামার পর এক অজানা মাংসভুক পোকার আক্রমণে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে এক কিশোরের পা। স্যাম কানিজে নামের ১৬ বছরের ওই কিশোর গত শনিবার মেলবোর্ন শহরের ব্রাইটন সৈকতে সাগরের পানিতে নামে। সে আধঘন্টার মতো সময় কোমর পানিতে দাঁড়িয়ে ছিল।

ওই কিশোর জানিয়েছে, পানিতে থাকার সময় সে কিছুই টের পায় নি। কিন্তু পানি থেকে ওঠার পর সে দেখতে পায় যে তার দুই পা-ই ক্ষতবিক্ষত, এবং সেখান থেকে দরদর করে রক্ত পড়ছে। মাংসখেকো এই পোকাটি শনাক্ত করার আহ্বান জানিয়েছে তার পরিবার।

স্যামের বাবা জ্যারড কানিজে বলেন, ছেলের পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কোন যুদ্ধক্ষেত্রে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছে। তার পরিবারের ধারণা এটা কোন এক ধরণের মাংসখেকো সামুদ্রিক পোকার কামড়, এবং একে সনাক্ত করার জন্য তারা বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জ্যারড বলেন, আমরা স্যামকে বাথরুমে শাওয়ারের নিচে নিয়ে যাই, কিন্তু তার রক্তপাত কিছুতেই বন্ধ হচ্ছিল না, রক্ত জমাট বাঁধছিল না। আমরা তাকে দুটো হাসপাতালে নিয়ে গেলাম , কিন্তু কেউই বলতে পারছিল না যে স্যামের পায়ে আলপিন ফোটার মতো এই ক্ষতগুলো কি করে হল।

কানিজে তখন নিজেই ঠিক করলেন যে ব্যাপারটা কি বের করতে হবে। তিনি সেই সৈকতে ফিরে গেলেন, এবং দেখলেন সেখানে পানিতে হাজার হাজার ছোট ছোট পোকা দেখা যাচ্ছে। তিনি জাল দিয়ে সেই পোকা ধরলেন। পোকাগুলো এখন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলছেন, এগুলো কোন এক ধরণের সামুদ্রিক পোকা হতে পারে – যা সাগরের বিভিন্ন প্রাণীর মৃতদেহ খেয়ে বেঁচে থাকে। বিজ্ঞানী ড. জেনেফার ওয়াকার-স্মিথ পোকাগুলো দেখে বলেছেন, সম্ভবত এগুলো লাইসিয়ানাসিড এ্যামফিপড নামের এক ধরণের সামুদ্রিক কীট। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা