,

রায়ের আগেই সিদ্ধান্ত হয়েছিল : নওয়াজ শরীফ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন যে তাঁকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত পানামা পেপারস মামলার রায়ের আগেই নেয়া হয়েছিল।

সোমবার এক টেলিভিশন সঞ্চালকের সঙ্গে আলাপকালে নওয়াজ শরীফ এ অভিযোগ করেন। তিনি বলেন, যৌথ তদন্ত দলের সদস্যরা মনোনীত হয়েছিলেন হোয়াটসআপ-এর সাহায্যে। নইলে সামরিক গোয়েন্দা ও আন্তঃবাহিনী গোয়েন্দা বাহিনীর (আইএসআই) সদস্যরা তো কখনো কোনো তদন্ত দলে অন্তর্ভুক্ত হন না!

নওয়াজ শরীফ বলেন, আমি ক্ষমতায় থাকাকালে কখনো কোনো দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করিনি। মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারকরাও সে কথা স্বীকার করেছেন।

তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি মানুষের ম্যান্ডেটপ্রাপ্ত একজনকে পাঁচজন ”মহান” ব্যক্তি ছুঁড়ে ফেললেন, এ কাজটা ঠিক হলো না। দেশকে যেভাবে চালানোর চেষ্টা হচ্ছে, সেভাবে দেশ চালানো যাবে না।

মামলাকালে বিচারকদের মন্তব্যে ”মর্মাহত” হয়েছেন উল্লেখ করে নওয়াজ শরীফ বলেন, এমনকি একজন বিচারক এও বলেছেন, প্রধানমন্ত্রীর জানা উচিত যে আদিয়ালা কারাগারে জায়গার কোনো অভাব নেই। এমন মন্তব্য একজন বিচারককে মানায় না।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা