,

কঙ্গোতে বন্দুকযুদ্ধে নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসাতে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র পিরট রমবাউট মনামপুটু জানিয়েছেন, নিহতের এই সংখ্যা প্রাথমিক অনুমান। হামলার শিকার দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর।

স্থানীয় বাসিন্দা ও অধিকার কর্মীরা জানিয়েছেন, রাজধানীতে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের কাছে বন্দুকের গুলির শব্দ পাওয়া গিয়েছিল। এই কারগার থেকেই গত মে মাসে চার হাজারেরও বেশি বন্দি পালিয়ে গিয়েছিল।

কারাবন্দীদের নিয়ে কাজ করেন অধিকারকর্মী ইমানুয়েল কোল বলেন, ‘সর্বশেষ মাকালা কারাগার এলাকা থেকে গুলি ছোঁড়ার শব্দ পাওয়া গেছে। রাস্তায় কোনো গাড়ি কিংবা ট্রাফিক নেই। রাস্তাগুলো সব ফাঁকা।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা