,

আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০

news-image

সারিপুর প্রদেশের সীথ জেলায় জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলার জন্য দেশটির সরকার তালেবান এবং আইএস গোষ্ঠী উভয়কেই দায়ী করছেন। জতিসংঘের তথ্য মতে, চলতি বছরে এ ধরনের হামলায় এখন পর্যন্ত ১৬ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এ হামলার প্রধান লক্ষ্য ছিলো স্থানীয় পুলিশের একটি নিরপত্তা চৌকি। সেখানে হামলার পর জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পাশের গ্রামে ঢুকে পরে নির্বিচারে সিয়া মুসলিম গ্রামবাসীদের উপর গুলি চালাতে থাকে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই গ্রামে বেসামরিক নাগরিকদের অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, ওই হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য ও কয়েকজন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

ধারনা করা হচ্ছে, তালেবান এবং আইএস জঙ্গি গোষ্ঠী একসাথে ওই হামলাটি চালিয়েছে, যেখানে বিদেশীও থাকতে পারে। আর তারা সকলেই সুন্নী মুসলিম জঙ্গি গোষ্ঠীর বলে দাবি করছে আফগান সরকার।

যদিও বেসামরিক মানুষ হত্যার বিষয়টি নাকচ করে দিয়ে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮ জন সদস্যকে হত্যা করেছে।

জঙ্গিদের এমন হামলা মানবতাবিরোধী আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ খানি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন বাহিনীর সহায়তা বাড়ানোর জন্য আরও সেনা ও পুলিশ সদস্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবেন।

বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা