,

বিয়ের নিমন্ত্রণ রক্ষা না করে চিঠি ওবামার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিয়েতে কাদের নিমন্ত্রণ করা হবে তাতে হাত থাকে না পাত্র-পাত্রীর। সবটাই ঠিক করেন তাঁদের বাবা-মা। কিছু বলতে গেলেই, অভিভাবক সুলভ উত্তর আসে- বিয়ে করেছ কর, এসবে মাথা দিও না। বিয়ের দিন হয়ত এমন কাউকে দেখতে পেলেন, যাঁর নিমন্ত্রণে আপনি মোটেই উল্লসিত হলেন না। বাঙালির এই চিরাচরিত নিমন্ত্রণ বিভ্রাটের মতোই একই রকম ঘটনার শিকার হলেন আমেরিকার টেক্সাসের পাত্রী ব্রুক অ্যালেন। তাঁর অজান্তেই নিমন্ত্রণ পৌঁছে গিয়েছিল বারাক ওবামা এবং মিশেল ওবামার কাছে। তাঁর মা লিজ হোয়াইটল গত ডিসেম্বরেই মেয়ের বিয়ের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান ওবামা দম্পতিকে। মার্চে ছিল বিয়ে। আর সেই চিঠি ফেরত এসেছে সম্প্রতি।

সেই চিঠি পেয়েই ব্রুক অ্যালেন জানতে পারেন তাঁর মা’‌র কীর্তি। নিমন্ত্রণে হাজির হননি ওবামারা।

তবে চিঠিতে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বারাক এবং মিশেল। তাতে লেখা, ‘‌আমরা আশা করছি বিয়ে আনন্দ, খুশি বয়ে এনেছে। বছর বছর আপনাদের সেই সম্পর্ক আরও পোক্ত হবে এটাই আমরা চাই। জীবনভর এক সম্পর্কের সূচনা করতে চলেছেন আপনারা। সময় যত গড়াবে ততই আপনারা একে অপরের আরও কাছে আসবেন। আপনাদের জন্য এক ভরপুর জীবন অপেক্ষা করছে। ’‌
আর সেই চিঠি টুইটারে পোস্ট করেছেন অ্যালেন। সঙ্গে লেখা— ‘‌আমার চিৎকার করতে ইচ্ছা করছে। ’‌ সেই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে পাল্টা টুইট করে ওবামাদের সহৃদয়তার কথা জানিয়েছেন। কারো জন্ম ঘোষণা তো কারো স্নাতক হওয়া— সবেতেই শুভেচ্ছা জানিয়েছ চিঠি এসেছে। সূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা