,

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট পদে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন হাসান রুহানি।

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানসহ শতাধিক দেশের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় সময় শনিবার পার্লামেন্টে শপথ নেন তিনি। এর মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি।

ইরানের ১২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রুহানি।

শপথের পর রুহানি (৬৮) বলেন, বিশ্বের সঙ্গে সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কের পথে হাঁটবে ইরান। তবে দেশের জনগণের জন্য জাতীয় স্বার্থে একচুলও ছাড় দেবে না তেহরান।

১৯ মে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হন মডারেট ইসলামপন্থি নেতা রুহানি। ২০১৩ সালে প্রথমবার প্রেসিডেন্ট হন তিনি। সেবার ৫১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসেন শিয়া সম্প্রদায়ের দেশ ইরানের এই নেতা।

ইরানের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রেসিডেন্ট ব্যাপকসংখ্যক বিদেশি অথিতির উপস্থিতিতে শপথ নিলেন।

তথ্যসূত্র : প্রেসটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে