,

অপহরণের পর কালোবাজারে নিলামে মডেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্যাশন-ডিজাইনের বৈশ্বিক রাজধানী খ্যাত ইতালির মিলানে গিয়ে সম্প্রতি অপহরণের শিকার হন এক ব্রিটিশ মডেল।

ভয়ংকর এই অপহরণকারী তাকে অনলাইনের কালোবাজের বিক্রি করতে নিলামে তোলে। তবে শেষ রক্ষা হয়েছে তার।

২০ বছর বয়সি তরুণী মডেল তার এজেন্টের বন্দোবস্তে মিলানে ফটোশুটে যান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়। এরপর এক ভয়ংকর পরিক্রমার মধ্য দিয়ে যেতে হয় তাকে।

১০ জুলাই মিলানে যান এই ব্রিটিশ মডেল। তবে গণমাধ্যমে তার নাম প্রকাশ করা হয়নি। পরের দিন একটি অ্যাপার্টমেন্টে ফটোশুটের জন্য যান। সেখানে ওৎঁ পেতে থাকা দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়।

 

পুলিশ জানিয়েছে, তাকে কেটামাইন চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয় এবং হাতকড়া পরিয়ে একটি ব্যাগে ভরা হয়। এ অবস্থায় গাড়ির পেছনে রেখে কয়েক ঘণ্টা যাত্রার পর তুরিন শহরের উত্তর-পশ্চিমে বরগিয়ালের একটি বিচ্ছিন্ন বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বরগিয়ালের ওই বিচ্ছিন্ন বাড়িতে একটি কাঠের ড্রয়ারের ওপর হাতকড়া পরানো অবস্থায় ছয় দিন আটকে রাখা হয় তাকে। অপহরণকারী তাকে অনলাইনের কালোবাজের বিক্রির জন্য নিলাম হাঁকে। সেখানে দাম ও বর্ণনা দিয়ে বিজ্ঞাপন দেয়। তবে মডেলের এজেন্টের কাছে তার মুক্তির জন্য ৩ লাখ ডলার দাবিও করে অপহরণকারী। অনলাইনে নিলামের বিজ্ঞাপন দেখে তাকে উদ্ধার করে পুলিশ।

ইতালি পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যে বসবাসকারী পোল্যান্ডের নাগরিক লুকাজ হেরবাকে (৩০) অপহরণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইনের কালোবাজারে মানব পাচারচক্র ‘ব্ল্যাক ডেথ গ্রুপ’-এর হয়ে কাজ করে থাকেন হেরবা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা