,

রোহিঙ্গাদের নির্যাতন করা হয়নি দাবি মিয়ানমারের তদন্ত দলের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে জাতিগতভাবে নির্মূলের যে অভিযোগ গত বছর জাতিসংঘ তদন্ত দল করেছে তা অস্বীকার করেছে দেশটির সরকারি তদন্ত দল।

আট মাসের তদন্ত শেষে রোববার কমিটির প্রধান ও দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিন্ট সিউ ইয়াঙ্গুনে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।

গত বছরের অক্টোবরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মিয়ানমারের কয়েকজন সীমান্ত পুলিশ নিহত হয়। এর জের ধরে রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূলের নামে অভিযানে নামে সেনাবাহিনী। ওই সময় সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, হত্যা, নির্যাতন ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের তদন্ত দল এক প্রতিবেদনে দাবি করে, রোহিঙ্গাদের নির্যাতনের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে এবং তারা সম্ভবত রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চালিয়েছে। তবে দেশটির সেনাবাহিনী ও বর্তমান ক্ষমতাসীন দল এনএলডির প্রধান অং সান সুচি এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

আন্তর্জাতিক সমালোচনার পরিপ্রেক্ষিতে আট মাস আগে দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিন্ট সিউ এর নেতৃত্বে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। রোববার সংবাদ সম্মেলনে সিউ রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নাকচ করে দেন।

তিনি বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত নির্মূলের যে অভিযোগ করেছে তার কোনো প্রমাণ নেই।’ ‘বিদ্রোহীরা বরং যে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে’ জাতিসংঘ তা বিবেচনায় নেয়নি বলে দাবি করেন সিউ।

ভাইস প্রেসিডেন্ট মিন্ট সিউ জানান, তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ পেয়েছেন। কিন্তু এসব অভিযোগের কোনো সত্যতা যাচাই করা যায়নি।

তিনি বলেন, ‘তারা যদি মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির মুখে পড়ে থাকে তাহলে সে অভিযোগ জানানোর জন্য আমরা আদালতের দরজা খোলা রেখেছিলাম। কিন্তু এখন পর্যন্ত মামলা দায়েরের জন্য কেউ আসেনি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে