,

হিরোশিমা দিবস পালন করল জাপান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৭২তম বার্ষিকী রোববার পালন করেছে জাপান। দেশটি এমন সময় দিবসটি পালন করেছে যখন পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণে জাতিসংঘের একটি চুক্তি বাতিল করেছে পারমাণবিক শক্তিধর ব্রিটিন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। আর এই তিন দেশের সঙ্গেই গত মাসে জোট বেধেছে জাপান।

১৯৪৫ সালের ৬ আগস্ট বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ‘লিটল বয়’ নামের একটি পারমাণবিক বোমা হিরোশিমায় ফেলে যুক্তরাষ্ট্র । এই বোমা হামলায় নিহত হয় ১ লাখ ৪০ হাজার মানুষ, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।

স্থানীয় সময় রোববার সকালে হিরোশিমার গ্রাউন্ড জিরোতে বোমা হামলায় নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

এসময় তিনি জানান, বিশ্বের অন্যদেশ যে পদ্ধতিতে চায় সেভাবেই জাপান পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব প্রত্যাশা করে।

তিনি বলেন, ‘আমাদেরকে সতিক্যারার্থে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের দিকে যেতে হবে, আমাদের এজন্য পরমাণু অস্ত্রের দেশ ও অস্ত্রমুক্ত দেশ উভয়কে প্রয়োজন। উভয় পক্ষকে উৎসাহ দানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতৃত্বদানে আমাদের দেশ প্রতিশ্রুতবদ্ধ।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা