,

হার দিয়ে শুরু সাকিবের সিপিএল

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ৬ আগস্ট পা রেখেছিলেন সাকিব আল হাসান। ‌১১ বছর পূর্তি হলো। উপলক্ষটা স্মরণীয় করে রাখার সুযোগও এসেছিল। কাল রাতে জ্যামাইকা তালাওয়াসের হয়ে নেমেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দিনটা সাকিবের ভালো যায়নি। তালাওয়াসের শিরোপা ধরে রাখার মিশনটাও ভালো হলো না। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ১২ রানে হেরেছে সাকিবের তালাওয়াস।

বোলিংটা ভালোই করেছেন সাকিব। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ১ উইকেট। ২৪ বলে ২৮ রান নিয়ে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা ডোয়াইন স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। শোয়েব মালিকের ৩৩ ও শেষ দিকে ওয়েন পারনেলের ২৫ রানে ৭ উইকেটে ১৪২ তোলে ট্রাইডেন্টস।

জবাবে অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে (০) হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তালাওয়াস। চারে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। ৩ বলে ১ রান করে ক্যারিবীয় স্পিনার আকিল হোসেনের বলে বোল্ড হয়ে যান। লেন্ডল সিমন্স ৫৩ রান করলেও তালাওয়াসের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে গেছেন সিপিএলে। যদিও প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি তাঁর।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে