,

আনসারুল্লা বাংলা টিমের এক জঙ্গি উত্তরপ্রদেশ থেকে আটক

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে আটক করেছে ভারতের পুলিশ। আটক জঙ্গির নাম আবদুল্লা আল মামুন।

রবিবার বিশেষ অভিযান চালিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরপুর থেকে আবদুল্লাকে আটক করা হয়। ওই যৌথ অভিযানে অংশ নিয়েছিল উত্তরপ্রদেশের শাহারানপুর ও মুজাফফরপুরের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং শামলি জেলার পুলিশ।

পরে এটিএস’এর তরফে এই আটকের কথা সরকারি ভাবে জানানো হয়। আটক জঙ্গির ছবি সহ এক বিবৃতি দিয়ে জানানো হয় বাংলাদেশের ময়মনসিংয়ের হুসেনপুর গ্রামের বাসিন্দা আবদুল্লা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এটিবি)-এর সক্রিয় সদস্য’।

এটিএস’এর আইজি অসীম অরুণ জানান মুজাফফরপুর জেলার কুটেসারা এলাকা থেকে আজ সকালে আবদুল্লা নামে এক বাংলাদেশি জঙ্গিকে আটক করা হয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে আবদুল্লা কুটেসারা এলাকায় বসবাস করছিল। যদিও এর আগে গত ২০১১ সাল থেকে শাহরানপুরের বেওবন্দ এলাকায় বাস করত সে। এবং ভারতে থাকার জন্য ভুয়া পরিচয় পত্র দিয়ে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড তৈরি করেছিল’।

উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্য আবদুল্লা তার সংগঠনের অন্য সদস্যের জন্যও ভারতে থাকার ভুয়া পরিচয়পত্র জোগাড় করে দিতো। শুধু তাই নয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে বহিরাগত বিশেষ করে বাংলাদেশি জঙ্গিদের পরিচয় পত্র তৈরি করে তাদের ভারতে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিত এই আবদুল্লা। এই ঘটনায় যুক্ত থাকার জন্য আরও তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে