,

ডোকালাম সীমান্তে সেনা অভিযানের পথে চীন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ডোকলাম থেকে ভারতীয় সেনা হটাতে ছোটখাটো মিলিটারি অপারেশন চালাতে চলেছে চীন। আগামী দু’সপ্তাহের মধ্যেই চীন এই অপারেশন চালাবে।

সম্প্রতি চৈনিক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস্-এ এই খবর প্রকাশিত হয়েছে। গ্লোবাল টাইমস্-এ প্রকাশিত খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে ডোকলামে ভারত ও চীন সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। বার বার বলা সত্ত্বেও ভারত পিছু হটছে না। আর সে কারণেই চীনের এই সিদ্ধান্ত।

হু ঝিইয়ং নামে সাংহাই অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর এক রিসার্চ ফেলোকে উদ্ধৃত করে এই রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল টাইমস। রিপোর্টে হু ঝিইয়ং জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়কে সেনা প্রত্যাহার করতে বলবে চীন। তা যদি না করা হয় তা হলে আগামী দু’সপ্তাহের মধ্যেই ওই অভিযান হবে। কারণ আর বেশি দিন চীনের সীমান্তে ভারতীয় সেনার অনুপ্রবেশ সহ্য করবে না চীন।

গত বৃহস্পতিবার সংসদে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ যুদ্ধের পথে না গিয়ে কূটনৈতিক পথেই ডোকালাম সমস্যা সমাধানের কথা বলেছিলেন।

এ জন্য দু’দেশকেই আগে ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং তার পর আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার কথা বলেন সুষমা। এর এক দিন পরেই চীনের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা