,

উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত দ. কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোরীয় উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট নিরসনে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা প্রস্তুত দক্ষিণ কোরিয়া। শনিবার দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী কাং কিউইয়ুং-হয়া জানান, চলতি সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি সিউল। তবে তিনি জানিয়েছেন, আলোচনা হতে হবে স্বাভাবিক প্রক্রিয়ায়।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। শনিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া নিজেদের আলোচনায় প্রস্তুতির কথা জানালো।

ফিলিপাইনের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)- এর সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সম্মেলনের পার্শ্ববৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী।

সপ্তাহের শেষ দিন আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও উপস্থিত হতে পারেন। আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মূল বিষয়বস্তু হতে পারে।

বৈঠকের শুরুতে আসিয়ান-র সদস্য দেশগুলো একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি অঞ্চলটির শান্তির জন্য হুমকি ও গভীর উদ্বেগের বলে আখ্যায়িত করা হয়েছে।

জুলাই মাসে পিয়ংইয়ং দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম। অবশ্য বিশেষজ্ঞরা দেশটির এই দাবি নিয়ে সন্দিহান। এই পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নতুন নিষেধাজ্ঞা জারি করেছে।

উত্তর কোরিয়ার একমাত্র আন্তর্জাতিক মিত্র চীনও পরীক্ষাটির সমালোচনা করেছেন। ভেটো ক্ষমতার অধিকারী চীন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কর্তৃক বড় ধরনের নিষেধাজ্ঞার হাত থেকে উত্তর কোরিয়াকে রক্ষা করে চলেছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে শনিবার উত্থাপিত নিষেধাজ্ঞার প্রস্তাবে চীনের সমর্থন দেওয়ার সম্ভাবনা কম। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে