,

উ. কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিভাবে উত্তর কোর্রিযার উপর রফতানি নিষিদ্ধ ও বিনিয়োগ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জুলাই মাসে পিয়ংইয়ং দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম। অবশ্য বিশেষজ্ঞরা দেশটির এই দাবি নিয়ে সন্দিহান। এই পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নতুন নিষেধাজ্ঞা জারি করেছে।

উত্তর কোরিয়ার রফতানির জায়গা খুবই সীমাবদ্ধ। প্রতিবেশী দেশ চীনেই কয়লাসহ অন্যান্য কাঁচামাল রফতানি করে থাকে তারা। ধারণা করা হয় বছরে ৩০০ কোটি ডলারের রফতানি করে তারা। নতুন এই নিষেধাজ্ঞায় ১০০ কোটি ডলারের মতো রফতানি পণ্য বন্ধ হয়ে যাবে।

চলতি বছরেই উত্তর কোরিয়ার উপর চাপ দেওয়ার জন্য তাদের মিত্র চীন কয়লা আমদানি বন্ধ করে দেয়। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার নিষেধাজ্ঞার পরেও তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা যায়নি। এর আগে ভেটো ক্ষমতার অধিকারী চীন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কর্তৃক বড় ধরনের নিষেধাজ্ঞার হাত থেকে উত্তর কোরিয়াকে রক্ষা করছিলো।

এদিকে কোরীয় উপসাগরীয় অঞ্চলে চলমান এই সংকট নিরসনে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা প্রস্তুত দক্ষিণ কোরিয়া। শনিবার দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী কাং কিউইয়ুং-হয়া জানান, চলতি সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি সিউল। তবে তিনি জানিয়েছেন, আলোচনা হতে হবে স্বাভাবিক প্রক্রিয়ায়।

ফিলিপাইনের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)- এর সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সম্মেলনের পার্শ্ববৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা