,

রাহুল গান্ধীর গাড়িতে হামলায় বিজেপি নেতা গ্রেফতার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগে গুজরাত পুলিশ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এক নেতাকে গ্রেফতার করেছে। শনিবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

গ্রেফতারকৃত জয়েশ দর্জি বিজেপির যুবদলের বানাসকণ্ঠ জেলার সাধারণ সম্পাদক। শুক্রবার রাহুল গান্ধীর ব্যক্তিগত এসইউভি গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়ির সামনের আসনে বসা ছিলেন রাহুল। গাড়ির জানালার কাঁচে পাথর ছুড়ে মারলে এক দেহরক্ষী আহত হন। তবে রাহুল কোনও আঘাত পাননি।

বানাসকণ্ঠ জেলা পুলিশ সুপার নীরাজ বাদগুজার জানান, হামলায় প্রধান অভিযুক্ত জয়েশ দর্জিকে গ্রেফতার করা হয়েছে।

রাহুলের গাড়িতে হামলার নিন্দা করেছে ভারতের সবগুলো রাজনৈতিক দল। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি হামলার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তদন্তের জন্য পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর (এডিজিপি) মোহন ঝাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। রাহুলের গাড়িতে হামলার ঘটনায় বন্যা কবলিত গুজরাতের উত্তরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা প্রকাশ পায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা