,

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৯

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দেশটির সাদা প্রদেশের আল সাফরা এলাকায় বোমা বর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঐ এলাকায় এক আবাসিক ভবন ও একটি গাড়িতে বোমা বর্ষণ করা হয়। এতে ভবনটি থেকে সাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। একই এলাকায় বেসামরিক ব্যক্তিদের বহন করে নিয়ে যাওয়া একটি গাড়িতে সৌদি জঙ্গিবিমানের বোমা বর্ষণে অপর দুই ব্যক্তি নিহত এবং আরো সাত জন আহত হন।

উল্লেখ্য, ইয়েমেনের স্থানীয় টেলিভিশন আল মাশিরার তথ্য মতে, যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানে গত দু’বছরে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৪ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা