,

বাংলাদেশিসহ ৪০০ অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইন্টারপোলের নোটিশ পাবার পর গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মোট ৪০০ অপরাধীকে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এরমধ্যে গুরুতর অপরাধী এক বাংলাদেশিও ছিল বলে ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট পক্ষ থেকে জানানো হয়েছে।

২০০৯ সাল অর্থাৎ প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের সময় থেকে এ যাবত গুরুতর অপরাধীকে বহিষ্কারের সংখ্যা ১৭০০। গুরুতর অপরাধই শুধু নয়, আমেরিকায় অভিবাসন আইন লংঘনের অপরাধেও অনেকে বহিষ্কৃত হয়েছে। এরা দালালকে মোটা অংকের অর্থ দিয়ে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্তের দুর্গম পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় গ্রেফতার হয়।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) এর নির্বাহী সহযোগী পরিচালক ম্যাখিউ আলবেন্স বলেছেন, অপরাধীদের নিজ দেশে পাঠিয়ে দেয়ার এ অভিযান চলবে। আমেরিকানদের নিরাপত্তার স্বার্থেই আমরা তা চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এ বছরে গ্রেফতারকৃতদের অধিকাংশই আত্মগোপনে ছিল নিউইয়র্ক, নিউজার্সি, ফ্লোরিডা, আরিজোনা এবং টেক্সাসে। এদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে হত্যা, ৩৫ জনের বিরুদ্ধে ধর্ষণ, ১৮ জনের বিরুদ্ধে গুরুতরভাবে আহত, ১৩ জনের বিরুদ্ধে অপহরণ এবং বড় ধরনের চুরির অভিযোগ ছিল ৩৯ জনের বিরুদ্ধে। নিজ দেশে জঘন্য অপকর্মের পর পালিয়ে যুক্তরাষ্ট্রে আসার পরও প্রায় সকলেই নানা অপরাধে লিপ্ত ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে